Posts

Showing posts with the label geology

সমুদ্রের পানি কেন লোনা হয় এবং এর পানির আসল রহস্য

Image
Photo from the web সমুদ্রের পানি লোনা হওয়ার প্রধান কারণ হলো বৃষ্টির পানি এবং নদীর প্রবাহ। বৃষ্টির পানি বাতাস থেকে হালকা এসিড টেনে নেয় এবং তা পাহাড় ও পাথরের ওপর পড়ে। সেই পাথর থেকে হালকা লবণ ও খনিজ ধুয়ে নদী হয়ে সমুদ্রের পানিতে গিয়ে জমা হয়। সমুদ্রের পানি কেন লোনা হয়? বৃষ্টির পানি যখন আকাশে তৈরি হয়, তখন তাতে বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড মিশে যায়। এর ফলে পানি কিছুটা এসিডিক হয়ে ওঠে। এই পানি যখন পাহাড়ের শক্ত পাথরের ওপর পড়ে, তখন তা পাথরের খনিজগুলোকে ধীরে ধীরে ভেঙে ফেলে। পাথর ভাঙার পর তৈরি হওয়া সোডিয়াম ও ক্লোরাইড নদীর পানির সঙ্গে ভেসে চলে। নদী শেষ পর্যন্ত সাগরে গিয়ে মেসে, আর এভাবেই সমুদ্রের পানি লোনা হয়। নদীগুলো কিন্তু নিজে খুব লোনা নয়, কারণ তাদের পানি সবসময় একদিকে বয়ে যায়। কিন্তু সমুদ্র এক বিশাল পাত্রের মতো কাজ করে। সেখানে শতাব্দীর পর শতাব্দী ধরে এই লবণ এসে জমা হতে থাকে। সময়ের সঙ্গে সঙ্গে সাগরে লবণের পরিমাণ বাড়ে, যা সমুদ্রকে আজকের এই লোনা রূপ দিয়েছে। নদী সাগরে লবণ আনলে নদীর পানি কেন মিষ্টি থাকে? নদীর পানিতেও সামান্য পরিমাণে লবণ থাকে, যা আমরা মুখে দিয়ে টের পাই না। নদীর পানি সবসময় সচল থ...